এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউতে প্রাইম অ্যাসপায়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমারস অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাবের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা সার্ভিস হাব (পে-স্টেশন) থেকে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ব্যাংকটির গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশজুড়ে এক হাজারেরও বেশি পে-স্টেশন মার্চেন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল চ্যানেলস এজেডএম ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।