সিঙ্গাপুরের দুর্বল অর্থনীতি ও কয়েকটি বড় কোম্পানির মধ্যে ধীরগতির প্রবৃদ্ধি নিয়ে বিদ্যমান উদ্বেগে দেশটির স্টক বেঞ্চমার্ক আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। স্ট্রেইটস টাইমস ইনডেক্স (এসটিআই) বেঞ্চমার্ক কমে দাঁড়িয়েছে দশমিক ৭ শতাংশ পর্যন্ত। চিপ সেক্টরের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রসারের জন্য বিনিয়োগকারীরা দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো অঞ্চলের ভালো বাজারের দিকে অর্থ স্থানান্তর করছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

মেব্যাংক সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের বিশ্লেষক থিলান বিক্রম সিংহ বলেন, ‘‌উত্তর এশিয়ার বাজারগুলো বেশ ভালো করছে। পাশাপাশি বিনিয়োগকারীরা সিঙ্গাপুরের বাইরেও ঘুরে বেড়াতে পারছে। ব্যাংকের মতো স্টক ইনডেক্সের বড় উপাদানগুলো ঋণ প্রবৃদ্ধি ধীরগতিতে হওয়ায় এখনো প্রসারিত হচ্ছে না, যা পরবর্তী প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে।’ 

উল্লেখ্য, স্ট্রেইটস টাইমস ইনডেক্স (এসটিআই) একটি বাজার মূলধন পরিমাপ সূচক, যা এসজিএক্সের তালিকাভুক্ত ৩০টি কোম্পানির পারফরম্যান্স নিরীক্ষা করে।