এয়ারব্যাগ ত্রুটির কারণে টয়োটা তাদের বিশ্বব্যাপী ১০ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২০২০-২২ সালে বাজারে আসা কিছু মডেল। মডেলগুলো হলো অ্যাভালন, করোলা, আরএভি৪, লেক্সাস ইএস২৫০, ইএস৩০০এইচ, ইএস৩৫০, আরএক্স৩৫০ হাইল্যান্ডার ও সিয়েনা হাইব্রিড। এ মডেলের গাড়িগুলোয় অকুপ্যান্ট ক্ল্যাসিফিকেশন সিস্টেম (ওসিএস) সেন্সরে ত্রুটি রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্কাই নিউজ