প্রায় দুই দশকের ও বেশি সময় ধরে আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউর একমাত্র পরিবেশক হিসেবে বাংলাদেশে সর্ব-প্রথম ব্র্যান্ড নিউ বিএমডাব্লিউ আই সেভেন ই ড্রাইভ ফিফটি মডেল লঞ্চ করল এক্সিকিউটিভ মটরস লিমিটেড।  এই যুগান্তকারী ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বাংলাদেশে বিলাসবহুল গাড়ির শিল্পে একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করছে আমদানিকারকরা।  

গাড়িটির দাম ৩ কোটি টাকা থেকে শুরু।  অত্যাধুনিক কারিগরি প্রযুক্তির সমন্বয়ে তৈরি বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি, বিএমডাব্লিউ উদ্ভাবনী ‘আই’ লাইনআপের সবচেয়ে সাম্প্রতিক সংযোজন।

বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি এর মূল বৈশিষ্ট্য

আরামদায়ক অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি, পরিবেশবান্ধব এই গাড়িটি মাত্র ৫.৫ সেকেন্ডে স্মুথ এক্সেলারেশন প্রতি  ০-১০০কিমি/ঘন্টা তুলতে সক্ষম।  গাড়িটির ৬১১ কি.মি. পর্যন্ত ইলেকট্রিক রেঞ্জ ও পঞ্চম-প্রজন্মের ইড্রাইভ প্রযুক্তি, চালকদের দেয় স্বাছন্দ্যময় দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা।

বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটির এয়ার সাসপেনশন এবং ইন্টিগ্রাল অ্যাক্টিভ স্টিয়ারিং-এর আপগ্রেড, মোবিলিটি এবং এক্সেলারেশন বাড়ানোর পাশাপাশি এর উন্নত চ্যাসিস প্রযুক্তি ড্রাইভিং ডায়নামিক্স এবং যাত্রীদের কমফোর্টের ভারসম্য বজায় রাখে।

আই সেভেন ইড্রাইভ ফিফটি গাড়িটি আধুনিক স্বয়ংচালিত প্রযুক্তিতে সজ্জিত।  এতে রয়েছে সহজে ব্যবহারযোগ্য ইনফোটেইনমেন্ট সিস্টেম, বিএমডাব্লিউ কার্ভড ডিসপ্লে, বিএমডাব্লিউ অপারেটিং সিস্টেম এইট, স্মার্ট ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং স্মুথ কানেকটিভিটি অপশন, যা সত্যিই অসাধারণ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটির ‘বিএমডাব্লিউ আইকনিক সাউন্ডস ইলেকট্রিক’ এর মাধম্যে ড্রাইভ হবে আরো নান্দনিক।  গাড়িটির মোটর, ইলেকট্রিক সিঙ্ক্রোনাইজড মোটরের ভিত্তিতে কাজ করে।  তাই এখানে রটারটি স্থায়ী চুম্বকের পরিবর্তে পুরোপুরি নিয়ন্ত্রিত ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে পরিচালিত হয়।  এই কারণে রোটার নির্মাণে ব্যবহৃত রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলি সহজেই এড়িয়ে যাওয়া যায় যা, পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি রক্ষা করে।

এক্সিকিউটিভ মটরস লিমিটেড থেকে বিএমডাব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি ক্রয়ে প্রতিটি গ্রাহক তাদের বাড়িতে একটি ওয়াল বক্স চার্জার বিনামূল্যে ইনস্টল করার সুবিধা পাবেন।  উপরন্তু, এই বছর নাগাদ দেশের ১৬টি পয়েন্টে বিএমডাব্লিউ স্ট্যান্ডার্ড চার্জিং স্টেশন স্থাপন করতে যাচ্ছে এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

এক্সিকিউটিভ মটরস লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) আশিক উন নবী বলেন, আমরা বাংলাদেশে সর্ব-প্রথম ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ আই সেভেন ইড্রাইভ ফিফটি নিয়ে আসতে পেরে অত্যন্ত গর্বিত।  এটি বাংলাদেশে পরিবেশবান্ধব এবং বিলাসবহুল গাড়ির শিল্পে একটি উচ্চাভিলাষী পদক্ষেপ।