ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স হাই পারফরম্যান্স লিডারস কনফারেন্স, পুরস্কার বিতরণ ও ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। সম্প্রতি কক্সবাজারে হোটেল সি প্যালেসের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, গেস্ট অব অনার ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলকৃষ্ণ মণ্ডল ও কোম্পানির পরিচালক বিলকিস নাহার। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স হাই পারফরম্যান্স লিডারস কনফারেন্স, পুরস্কার বিতরণ ও ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।










