পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ২৪ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২ পয়সায়। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৩ পয়সায়। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি তাল্লু স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি তাল্লু স্পিনিং। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা। লোকসানের কারণে এর আগের পাঁচ বছরও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সর্বশেষ ২০১৪-১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৪ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫। এর মধ্যে ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের হাতে। এছাড়া ২১ দশমিক ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ১৬ শতাংশ বিদেশী ও বাকি ৪৮ দশমিক ৩৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ৯০ ও ১০ টাকা ৫০ পয়সা।










