এ উপলক্ষে ১৮ থেকে ২২ জুলাই সরকারি কর্মচারী হাসপাতালে পরিচালিত পাঁচ দিনব্যাপী মেডিকেল মিশনে ১২০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। সম্প্রতি ‘অষ্টম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন ইন ঢাকা ২০২৬’-এর সমাপনী উপলক্ষে সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করে ঢাকা ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চিকিৎসক দল, উন্নয়ন সহযোগী ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির এবং স্মাইল এশিয়ার সেক্রেটারি-জেনারেল অভিমন্যু তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. এ রাজ্জাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, এএমএম মঈন উদ্দিন, আখলাকুর রহমান, শেখ আব্দুল বাকির, এসএম আবদুল্লাহ হিল কাফি ও মোকাররম হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, দেশী-বিদেশী চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










