ডিআইআইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে”ডিজিটাল মার্কেটিং এসেনশিয়ালস: কিকস্টার্ট ইউর ডিজিটাল জার্নি”শীর্ষক একটি কর্মশালা। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইয়াদ মোশাররফ শেজান। আরো উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, ডিআইআইটির বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক এবং কর্মশালার আহ্বায়ক মো. মোকাররম হোসেন প্রমুখ।