ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে গতকাল শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মন্ডল। পূবালী ব্যাংক সিকিউরিটিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য হাবিবুর রহমান, আজিজুর রহমান, এম কবিরুজ্জামান ইয়াকুব, মোস্তফা আহমদ, আয়শা ফারহা চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আসিফ এ চৌধুরী, আহমেদ সালাহ্ সাত্তার, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া। সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ্; মহাব্যবস্থাপক মো. শাহ্ আলম এবং কোম্পানি সচিব গণপতি কুমার বিশ্বাস অংশ নেন।