দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক লিটন আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবসা উন্নয়ন পরিচালক তাহনী ইয়াসমিন। এছাড়া স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির এবং ভাইস চেয়ারম্যান কামরুন নাহারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিটন আবদুল্লাহ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহ দেন।

জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন অতিথিদের স্বাগত জানান। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।