ভারতে এয়ারবাসের চাহিদা দিন দিন বাড়ছে। ভারত থেকে চলতি বছরে রেকর্ড সংখ্যক অর্ডার পেয়েছে উড়োজাহাজ প্রতিষ্ঠানটি। বছরের প্রথমার্ধে মোট ১ হাজার ৪৪টি অর্ডার পেয়েছে এয়ারবাস। চাহিদা মেটাতে স্থানীয় এয়ারলাইনস ইন্ডিগো ৫০০টি ও এয়ার ইন্ডিয়া ২৫০টি জেটের অর্ডার দিয়েছে। ক্রমবর্ধমান উড়োজাহাজ বাজার চাহিদা মেটাতে ভারতীয় উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো বড় করার কাজ চলছে। যদিও সরবরাহ শৃঙ্খলার সমস্যার জন্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এয়ারবাস ২০২২ সালের প্রথমার্ধে ৪৪২টি অর্ডার পেয়েছে এবং ২৯৭টি জেট সরবরাহ করেছে। খবর রয়টার্স