মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহর সভাপতিত্বে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। এছাড়া সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং ইনডিপেনডেন্ট স্কুটিনাইজার সংযুক্ত ছিলেন। ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান, ডিএমডি মো. জাহিদ হেসেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জহিরুল ইসলাম এফসিএ এবং কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ এফসিএস সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
মিডল্যান্ড ব্যাংকের ১১তম এজিএম অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।










