থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন ও নতুন সরকার গঠনে বিলম্ব করলে অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইউনিভার্সিটি অব দ্য থাই চেম্বার অব কমার্স (ইউটিসিসি)। সরকারবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে পর্যটন খাতে প্রভাব পড়বে। ফলে ৫০ হাজার কোটি বাথের ক্ষতি হতে পারে এবং জিডিপি ১ শতাংশীয় পয়েন্ট কমতে পারে। প্রধানমন্ত্রী নির্বাচনকে থাইল্যান্ডের অর্থনৈতিক পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে। আগস্ট বা সেপ্টেম্বরে নির্বাচন ও সরকার গঠন হলে ন্যূনতম হলেও অর্থনৈতিক প্রভাব পড়বে। অক্টোবরের পরে হলে এবং জনগণের মধ্যে তীব্র প্রতিবাদ থাকলে বিদেশী পর্যটকদের সংখ্যা এক লাখ কমতে পারে। ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজ (এফটিআই) বিদেশী বিনিয়োগ ও পর্যটনকে প্রভাবিত করে এমন বিক্ষোভ সম্পর্কে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, যা থাইল্যান্ডের অর্থনীতির জন্য অত্যন্ত চিন্তার বিষয়। ব্যাংকক পোস্ট
থাইল্যান্ডের পর্যটন অর্থনীতিতে সতর্কবার্তা
ইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন ও নতুন সরকার গঠনে বিলম্ব করলে অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইউনিভার্সিটি অব দ্য থাই চেম্বার অব কমার্স (ইউটিসিসি)।










