ইতালি থেকে পোল্যান্ড যাওয়ার পথে ১২ টন ওজনের কিটক্যাট চুরি হয়েছে বলে অভিযোগ করেছে সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে। কিটক্যাটের প্যারেন্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত সপ্তাহে উৎপাদন কেন্দ্র থেকে বিতরণের উদ্দেশ্যে বের হওয়ার পর প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩ কিটক্যাটবাহী ট্রাকটি নিখোঁজ হয়। নেসলে আরো জানায়, পণ্যসহ যানবাহনটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। নেসলে হাস্য-রসাত্মকভাবে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সবসময় মানুষকে কাজের মাঝে কিটক্যাটের সঙ্গে বিশ্রাম নেয়ার পরামর্শ দিই। কিন্তু মনে হচ্ছে, চোররা বার্তাটিকে অতিরিক্তভাবেই আমলে নিয়েছে। আমাদের ১২ টনের বেশি চকোলেট বার নিয়ে তারা বিশ্রামে গেছে।’ খবর এপি
পোল্যান্ডের পথে ৪ লক্ষাধিক কিটক্যাট চুরি
চুরি গেছে বিপুল পরিমাণ কিটক্যাট চকোলেট।










