যুক্তরাষ্ট্রের তিনটি ডেট্রয়েট অটোমেকারের কাছ থেকে মজুরি ও সুবিধার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন। ১ লাখ ৪৬ হাজার কর্মচারীর ধর্মঘটের সময়সীমার মাত্র ছয়দিন আগে আসা এ ঘোষণা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। খবর এপি।
ইউনিয়নের সভাপতি শন ফেইন এক ফেসবুক লাইভে কর্মীদের জানান, তিনি ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলান্টিসের কাছ থেকে পাওয়া প্রস্তাব প্রত্যাখান করেছেন। কারণ অটোমেকাররা এখনো তাদের সদস্যদের একটি ন্যায্য চুক্তি দিতে পারেনি।
সপ্তাহান্তে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ফেইন সতর্ক করে দিয়েছিলেন যে চলতি সপ্তাহের মধ্যে যদি চুক্তি না হয়, তাহলে প্রয়োজনে তিনটি প্রতিষ্ঠানেই হরতাল হবে।










