লিড ব্যাংক হিসেবে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির আয়োজনে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহযোগিতায় সম্প্রতি সিরাজগঞ্জে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকে কর্মরত ৮৪ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের এএমডি ও ক্যামেলকো শামসুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ক্যামেলকো ও মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম।
প্রিমিয়ার ব্যাংকের আয়োজনে সিরাজগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা
লিড ব্যাংক হিসেবে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির আয়োজনে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহযোগিতায় সম্প্রতি সিরাজগঞ্জে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










