সিনিয়র কর্মকর্তাদের বোনাস পেমেন্ট কমানোর ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রাইভেট ব্যাংকিং করপোরেশন জুলিয়াস বেয়ার। প্রপার্টি গ্রুপ সিগনায় বিনিয়োগে বিপুল অংকের লোকসানের পর এমন সিদ্ধান্ত নিয়েছে সুইস ব্যাংকটি। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও কার্যনির্বাহী বোর্ডের পাঁচজন সদস্য সরাসরি ক্রেডিট সিদ্ধান্তের সঙ্গে জড়িত। ফলে তারা ২০২৩ সালের জন্য কোনো ক্ষতিপূরণ পাবেন না। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাহী বোর্ডের ১০ সদস্যের জন্য মোট ক্ষতিপূরণ এক বছর আগের ৩ কোটি ৫৫ লাখ ফ্রাংক থেকে কমিয়ে ১ কোটি ৩০ লাখ ফ্রাংক করা হয়েছে। খবর রয়টার্স
সিনিয়র কর্মকর্তাদের বোনাস কাটার ঘোষণা সুইস ব্যাংকের
সিনিয়র কর্মকর্তাদের বোনাস পেমেন্ট কমানোর ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রাইভেট ব্যাংকিং করপোরেশন জুলিয়াস বেয়ার। প্রপার্টি গ্রুপ সিগনায় বিনিয়োগে বিপুল অংকের লোকসানের পর এমন সিদ্ধান্ত










