চীনের আবাসন খাতের প্রবৃদ্ধি নিয়ে দেয়া পূর্বাভাস পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে যেসব সমস্যা, সেগুলোর কারণে দেশটির আবাসন খাতে বিক্রি নিম্নমুখী। ফলে সংশোধিত পূর্বাভাসে অবনমনের কথা জানানো হয়েছে। মুডি’সের ধারণা, পরবর্তী ৬-১২ মাসের মধ্যে চীনে চুক্তিভিত্তিক বিক্রি ৫ শতাংশ কমবে। প্রোপার্টি বা আবাসন খাতের বিক্রি বাড়াতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোও দীর্ঘমেয়াদি নয়। —রয়টার্স