জানুয়ারিতে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৮০ হাজার টন, যা গত বছরের একই মাসের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ কম। ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম মাসে রফতানি কমে আসার হার ছিল ১১ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন (গাপকি) এমন তথ্য জানায়।

রফতানি সীমাবদ্ধ করার আগে জানুয়ারিতে দেশটির উৎপাদনস্বল্পতা রফতানিতে এমন নেতিবাচক দৃশ্যের সৃষ্টি করে। গাপকি জানায়, জানুয়ারিতে ৩৮ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল ও ৩ লাখ ৭০ হাজার টন পাম কার্নেল উৎপাদন করে ইন্দোনেশিয়া। এ মাসে ডিসেম্বরের তুলনায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন কমে আসে। ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৩৯ লাখ ৮০ হাজার টন। জানুয়ারির শেষ নাগাদ পাম অয়েল মজুদের পরিমাণ দাঁড়ায় ৪৬ লাখ ৮০ হাজার টন।