রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)। সোমবার (২ মার্চ) বাদ আসর ধানমন্ডির ফরচুন স্কয়ার কনভেনশন হলের ১৩ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম। এ সময় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান ও পরিচালকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বহু গণ্যমান্য অতিথি অনুষ্ঠানে অংশ নেন। —বিজ্ঞপ্তি