পেছনের ক্যামেরায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র থেকে ১২ লাখ গাড়ি প্রত্যাহার করছে হোন্ডা মোটর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। কেবল কানেক্টরে ত্রুটির কারণে রিয়ারভিউ ক্যামেরার ছবি ডিসপ্লেতে দেখা যায় না বলে অভিযোগ করেছেন লক্ষাধিক গ্রাহক। প্রত্যাহারকৃত গাড়ির মডেলগুলোর মধ্যে রয়েছে ২০১৮-২৩ সালে বিক্রি হওয়া ওডিসি, ২০১৯-২২ বিক্রি হওয়া পাইলট ও ২০১৯-২৩ বিক্রি হওয়া পাসপোর্ট। রয়টার্স
যুক্তরাষ্ট্র থেকে ১২ লাখ গাড়ি প্রত্যাহার করছে হোন্ডা
পেছনের ক্যামেরায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র থেকে ১২ লাখ গাড়ি প্রত্যাহার করছে হোন্ডা মোটর।










