বিশ্বের বৃহত্তম রত্নপাথর বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই। এ খাতে বিভিন্ন ধরনের সুবিধাও পাচ্ছেন ব্যবসায়ীরা। ২০২৩ সালে দুবাইয়ের হীরার বাণিজ্যে ২ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। ওই বছর বিক্রি হওয়া সব ধরনের হীরার মোট মূল্য প্রায় ৩ হাজার ৮৩০ কোটি ডলার। ২০২১ সাল থেকে দুবাইকে অমসৃণ হীরা বিক্রির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তবে সে তুলনায় দ্রুত বেড়েছে পলিশকৃত হীরা বিক্রি, যা মোট বাণিজ্যের ৪৪ শতাংশ। পলিশকৃত হীরার বাণিজ্য বার্ষিক ৩২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯০ কোটি ডলারে পৌঁছেছে। সম্প্রতি হীরা শিল্পে দুবাইয়ের গুরুত্ব বাড়ার আরেকটা উদাহরণ যুক্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ডায়মন্ড গ্রেডিংয়ের অন্যতম প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইনস্টিটিউট এখানে পরীক্ষাগার খুলেছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী হীরার কেনাবেচা কমেছে, এ হার ২০ শতাংশের মতো। কিন্তু এ সময়ে ইউএইতে স্থিতিশীলতা বজায় ছিল। তবে দুবাইয়ে অমসৃণ হীরার বাণিজ্য বছরওয়ারি কমে ১৩ শতাংশ। প্রাকৃতিক হীরার পাশাপাশি গবেষণাগারে তৈরি হীরার বাজারও রয়েছে দুবাইয়ে। ২০২৩ সালে এ খাতে ব্যবসা বেড়েছে ১০ শতাংশ, যার পরিমাণ ১৬০ কোটি ডলার। হীরার বেচাবিক্রিকে কেন্দ্র করে আগামী ১১-১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দুবাই ডায়মন্ড উইক’। এতে অংশ নেবে বিশ্বের নামি হীরা বিক্রেতা প্রতিষ্ঠান। সঙ্গে থাকবে এ বিষয়ে সম্মেলনসহ অন্যান্য আয়োজন। খবর অ্যারাবিয়ান নিউজ
দুবাইয়ে ৩৮৩০ কোটি ডলারের হীরা বাণিজ্য
বিশ্বের বৃহত্তম রত্নপাথর বাণিজ্য কেন্দ্রগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই। এ খাতে বিভিন্ন ধরনের সুবিধাও পাচ্ছেন ব্যবসায়ীরা। ২০২৩ সালে দুবাইয়ের হীরার বাণিজ্যে ২ শতাংশ প্রবৃদ্ধি










