প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি করেছে ওপাস টেকনোলজি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং ওপাস টেকনোলজি লিমিটেডের এমডি ও সিইও মো. জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, ব্যাংকের হেড অব বাসাবো ব্রাঞ্চ সাবিনা ইয়াসমিন এবং ওপাস টেকনোলজি লিমিটেডের এজিএম রাশেদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক-ওপাস টেকনোলজির পেরোল চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি করেছে ওপাস টেকনোলজি লিমিটেড।










