অস্ট্রেলিয়ান ভোক্তা মূল্যস্ফীতি নভেম্বরে প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে। একই সময় মূল মুল্যস্ফীতিও ধীর হয়েছে। ফলে সুদের হার আপাতত বাড়ানো হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্যানুযায়ী, গতকাল দেশটির মাসিক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) নভেম্বরে বার্ষিক ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ৪ দশমিক ৯ শতাংশ থেকে কমেছে। যার পূর্বাভাস দেয়া হয়েছিল ৪ দশমিক ৪ শতাংশ। মূল মুদ্রাস্ফীতি বার্ষিক ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা নভেম্বরের ৫ দশমিক ৩ শতাংশ থেকে কম। পরিবর্তনশীল পণ্য ও ভ্রমণ ব্যতীত সিপিআই ৫ দশমিক ১ শতাংশ থেকে ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।










