আন্তর্জাতিক বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির রেমিট্যান্স বিতরণে প্রাইম ব্যাংক লিমিটেড সম্প্রতি ওয়েভ ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশব্যাপী ওয়েভ ফাউন্ডেশনের ১২৭টি শাখা এ সুবিধা প্রদান করবে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সৈয়দ ফয়সাল ওমর এবং ওয়েভ ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।