সভায় বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ নির্বাহী পরিচালক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। অংশীজনদের মধ্যে সভায় সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও মো. আল আমিন তালুকদার, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ আল তারিক, ডিএসইর ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো.আবিদ হোসেন খান, সিডিবিএলের সিএফও মুহাম্মদ শহিদুল ইসলাম ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) ভারপ্রাপ্ত মহাপরিচালক কামরুল আনাম খান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি