টুইঙ্কিজ প্রস্ততকারক প্রতিষ্ঠান হোস্টেসকে কিনে নেবে জেলি তৈরিকারক প্রতিষ্ঠান স্মাকার। ৫৬০ কোটি ডলারে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠান দুটি। এ চুক্তির মাধ্যমে দুটি প্রধান আমেরিকান স্ন্যাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান একত্রিত হচ্ছে। খবর রয়টার্স।
ঋণ ছাড়া চুক্তিটির মূল্য প্রায় ৪৬০ কোটি ডলার। স্মাকার হোস্টেস শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ৩৪ ডলার ২৫ সেন্ট প্রদান করবে।
বিনিয়োগকারীরা চুক্তিটিকে অনেক ব্যয়বহুল হিসেবে দেখছে। জেপি মরগানের বিশ্লেষকরা জানান, আমরা বলতে পারি না যে লেনদেনটি পছন্দ করছি। প্রথমত, দাম বেশি। এছাড়া আমরা খুব অবাক হয়েছি যে কেউ এত অর্থ দিতে রাজি হয়েছে।
বড় বড় মার্কিন প্যাকেজড ফুড কোম্পানি মহামারীর কারণে যে ক্ষতির সম্মুখীন হয়েছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সে মুহূর্তেই স্মাকারের এ সিদ্ধান্তের কথা সামনে আসে। স্মাকার ও হোস্টেসের মধ্যে চুক্তি সেক্টরটিতে এর আগের অনুরূপ অন্যান্য চুক্তিরই ধারাবাহিকতা। যার মধ্যে রয়েছে সোভোস ব্র্যান্ড ও ইউনিলিভারের সঙ্গে ক্যাম্পবেল স্যুপের ২৭০ কোটি ডলারের চুক্তি।
স্মাকার একই সঙ্গে কফি ও পশুখাদ্য বিক্রেতা প্রতিষ্ঠান। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি।










