বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা প্রদান করে আসছে নাটকের দল থিয়েটার। ১৯৮৯ সাল থেকে দেয়া হচ্ছে এ পুরস্কার। অন্যদিকে ১৯৯৭ সাল থেকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন একজন তরুণ নাট্যকর্মী। গতকাল মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার পদক প্রাপকদের নাম ঘোষণা করেছে। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্যনির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে পদক দুটির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। —বিজ্ঞপ্তি