আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর ইস্তানবুল বিমানবন্দর এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ উড়োজাহাজকে সেবা দিয়েছে। ২০১৮ সালের ২৯ অক্টোবর তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধনের পর থেকে সাড়ে চার বছরে এ সেবা দিয়েছে বন্দরটি। ইস্তানবুল বিমানবন্দরে প্রথম ফ্লাইট ছিল ২০১৮ সালের ২১ জুন। বন্দরটির ৩ হাজার ৭৫০ মিটার দীর্ঘ ও ৬০ মিটার প্রশস্তের রানওয়েতে অবতরণকারী প্রথম ফ্লাইটটি ছিল প্রেসিডেন্সিয়াল টিসি-এএনকে উড়োজাহাজ। চালু হওয়ার পর থেকে প্রায় ২০ কোটি ৯৮ লাখ যাত্রী মেগা বিমানবন্দরটি দিয়ে ভ্রমণ করেছেন। ইস্তানবুল বিমানবন্দর ২০১৮ সালে ৯৫ হাজার ২০৫ জন এবং ২০১৯ সালে ৫ কোটি ১৯ লাখ যাত্রীকে স্বাগত জানিয়েছে। বন্দরটি ২০১৯ সালের ৬ এপ্রিল আতাতুর্ক এয়ারপোর্টের থেকে কার্যক্রম বুঝে নেয়। বিশ্বব্যাপী করোনা মহামারীর স্থবিরতার মধ্যেও ২০২০ সালে বিমানবন্দরটি ব্যবহার করে ভ্রমণ করেছেন প্রায় ২ কোটি ৩৩ লাখ যাত্রী। একই সময়ে বন্দরটি ১ লাখ ৮৫ হাজার ৬৪২টি উড়োজাহাজকে সেবা দিয়েছে। আনাদোলু এজেন্সি
সাড়ে চার বছরে ইস্তানবুল বিমানবন্দরে ১৫ লাখ উড়োজাহাজ অবতরণ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর ইস্তানবুল বিমানবন্দর এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ উড়োজাহাজকে সেবা দিয়েছে।










