পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস দিয়েছে। সম্প্রতি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান। এ সময় পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।