রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে বিশেষ খাবারের আয়োজন ‘সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’। সমুদ্রের খাবার ও উন্নত মানের মাংসের পদ একসঙ্গে উপভোগের সুযোগ নিয়ে এ আয়োজন খাদ্যরসিকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে।

১ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে এ বুফে নৈশভোজ। প্রতি জনের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৫০ টাকা (নেট)। পাশাপাশি ‘Eat 4 Pay 1 ’— এমন বিশেষ সুবিধাও রাখা হয়েছে।

এ আয়োজনের শুরুতেই রয়েছে সমুদ্রের খাবারের কর্নার, যেখানে সালমন, কাঁকড়া, ক্যালামারি ও অক্টোপাসসহ নানা পদ পরিবেশন করা হচ্ছে স্বাভাবিক স্বাদ বজায় রেখে। গ্রিল বিভাগে রয়েছে মাসালা পমফ্রেট, গ্রিলড চিংড়ি, সিফুড স্কিউয়ার, কিং ফিশ ও চিলি ক্র্যাবসহ বিভিন্ন পদ, যা তাজা উপকরণে প্রস্তুত করা হচ্ছে।

এ ছাড়া থাকছে লাইভ কুকিং এর ব্যবস্থা, যেখানে শেফরা অতিথিদের সামনে লবস্টারসহ বিভিন্ন সমুদ্রের খাবার প্রস্তুত করবেন। মাংসপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিফ প্রাইম রিব, রিব আই, স্যারলয়েন, ল্যাম্ব স্টেক, মুরগির স্কিউয়ার ও বেবি ভেটকি স্টেকসহ নানা পদ।=

বুফেতে আন্তর্জাতিক ও দেশীয় নানা খাবারের পাশাপাশি রয়েছে মিষ্টান্নের সমৃদ্ধ আয়োজন। চকলেট কেক, পান্না কোট্টা, তিরামিসু, গুড়ের পায়েশ ও রসমালাই ছাড়াও সরাসরি প্রস্তুত করা হচ্ছে আপেল ফ্রিটার্স ও ডিপ ফ্রাইড আইসক্রিম।- বিজ্ঞপ্তি