ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা নর্থ, চট্টগ্রাম সাউথ, ময়মনসিংহ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন।