রাজধানীর একটি হোটেলে গত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের সাফল্য উদযাপনে গতকাল রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। সমাবর্তন বক্তা ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। আইসিএবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সুশাসন জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সিএদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। বৈশ্বিক প্রেক্ষাপটের দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তিগত অগ্রগতির সুবাদে এ পেশায় দ্রুত রূপান্তর ঘটছে।’
সমাবর্তন বক্তা ড. সলিমুল্লাহ খান সিএদের বিস্তৃত ভূমিকার ওপর জোর দিয়ে তাদের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার অন্যতম বুদ্ধিবৃত্তিক অবদানকারী হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে আইসিএবি প্রেসিডেন্ট এনকেএ মবিন জানান, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইসিএবি প্রতিষ্ঠালগ্ন থেকে আন্তর্জাতিক মানসম্মত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি শিক্ষা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার অক্ষুণ্ন রেখেছে। অতীতের ধারাবাহিকতায় নভেম্বর-ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এ সমাবর্তন আয়োজন করা হয়েছে। তিনি নতুন সমাবর্তিত সিএদের নৈতিকতা, সততা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন এবং জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখার আহ্বান জানান।










