অ্যালুমিনিয়াম, নিকেল ও তামাসহ রাশিয়ান ধাতব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই)। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে এক্সচেঞ্জটির মাধ্যমে ধাতব পণ্য সরবরাহ করতে পারবে না দেশটি। খবর রয়টার্স।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ব্যাংক এবং সম্পদশালী ব্যক্তিদের ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার ধাতব পণ্য কেনার ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।
সূত্র বলছে, যুদ্ধের পর অনেকেই ধারণা করছিলেন, রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদক কোম্পানি রুসালের ধাতব পণ্য বাণিজ্য বন্ধ হয়ে পড়বে। কোম্পানিটিতে এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় বাধ্য হয়ে এসব পণ্য সরবরাহ করতে হবে। তবে নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে সে পথও বন্ধ হয়ে পড়বে। তবে অনেকে এলএমইতে রুশ ধাতব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে ভালো চোখে দেখছেন না। এ বিষয়ে এলএমই বলছে, আমরা সব অংশীজনের সুবিধার কথা ভেবেই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করি। এ বিষয়ে অব্যাহত পর্যলোচনা করা হবে।










