টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গতকাল একটি সমঝোতা চুক্তি করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান এবং লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী মোহাম্মদ ইকবাল চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিজিএমইএ কমপ্লেক্সে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার বিদ্যা অমৃত খান, লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া এবং হেড অব জিওসাইকেল কৌশিক মুখার্জি উপস্থিত ছিলেন।
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে লাফার্জহোলসিম ও বিজিএমইএর সমঝোতা চুক্তি
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গতকাল একটি সমঝোতা চুক্তি করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।










