গৌরবময় ২৫ বছরের পথপরিক্রমা শেষে ২৬ বছরে পদার্পণ করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গৌরবময় ২৫ বছরের পথপরিক্রমা শেষে ২৬ বছরে পদার্পণ করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।










