দুবাইয়ের রিয়েল এস্টেট খাতের বিক্রিমূল্য ১৯ শতাংশ বেড়েছে, পাশাপাশি ভাড়ার হারও ২১ শতাংশ বেড়েছে। সিবিআরইর এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত দুবাইয়ের আবাসন খাতের লেনদেন ১১ হাজার ৩২৮টিতে পৌঁছেছে, যেটি এখন পর্যন্ত মাস হিসেবে নথিবদ্ধ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে অফ প্ল্যান বিক্রি ৫৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অফ প্ল্যান বিক্রি হচ্ছে কোনো ভবনের কাঠামো তৈরির আগেই ফ্লোর বা জায়গা বিক্রি হওয়া। অন্যদিকে, সেকন্ডারি বাজারে বিক্রি ১০ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২২-২৩ সালের আগস্ট পর্যন্ত দেশটিতে ৭৯ হাজার ৬০৫টি লেনদেনের রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ। সেলস মার্কেটে দাম প্রতিনিয়ত বাড়ছে। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে গড় মূল্য ১৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে, আগের মাসে যা ১৮ দশমিক ১ শতাংশ ছিল। এ সময়ের মধ্যে প্রতিটি অ্যাপার্টমেন্টের গড় মূল্য ২০ শতাংশ এবং ভিলার গড় মূল্য ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অ্যারাবিয়ান বিজনেস
দুবাইয়ের আবাসন খাতের বিক্রিমূল্য বেড়েছে ১৯.৬ শতাংশ
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতের বিক্রিমূল্য ১৯ শতাংশ বেড়েছে, পাশাপাশি ভাড়ার হারও ২১ শতাংশ বেড়েছে।










