চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ১০টি স্মার্ট স্কুলবাস পরিচালনায় সম্প্রতি বিআরটিসি ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। এতে জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা কর্নেল (অব.) মোহাম্মদ শওকত ওসমান এবং বিআরটিসি সাব-ডিপোর ম্যানেজার জুলফিকার আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি