স্বীকৃতিপ্রাপ্ত বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ছয় বছরের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে।

আইইউবিএটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে, স্কলারশিপ অর্জনের সুযোগ বাড়বে এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। পাশাপাশি কারিকুলাম ও শিক্ষাদানের মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকায় শিক্ষার সার্বিক মানোন্নয়নও নিশ্চিত হবে।

এছাড়া ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সম্পৃক্ততার সম্ভাবনা এ স্বীকৃতির মাধ্যমে আরো জোরদার হয়েছে, যা আইইউবিএটির শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের পথ সুগম করবে।