এক মামলার সমঝোতা হিসেবে আইফোন ক্রেতাদের মোট ২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে কোম্পানিটি। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ সমঝোতা চুক্তি জমা দেয়া হয়। এর আগে গত বছর অ্যাপলের বিরুদ্ধে একটি সম্মিলিত মামলায় অভিযোগ করা হয়, আইফোনের নতুন এআই ফিচার বা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এবং সিরির সক্ষমতা নিয়ে কোম্পানিটি বিজ্ঞাপনে ভুল তথ্য দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে আইফোন ১৫ ও ১৬ কেনা প্রত্যেক গ্রাহক ২৫-৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন। খবর বিবিসি