এবি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। সভাটি একই সঙ্গে ডিজিটাল প্লাটফর্মেও পরিচালিত হয়। সভায় ব্যাংকের পরিচালকরা, এমডি তারিক আফজালসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় খায়রুল আলম চৌধুরীকে পরিচালক হিসেবে পুনর্নিয়োগ দেয়া হয়। মো. ফজলুর রহমানকে পরিচালক এবং রমেন্দ্র নাথ বসাক এফসিএকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সভায় মো. মাকসুদুল হক খান পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।
এবি ব্যাংকের ৪২তম এজিএম অনুষ্ঠিত
এবি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয়েছে।










