এক দশক আড়ালে থাকার পর ইউরোপের এক রহস্যময় এয়ারস্পেস প্রকল্প ‘এক্স৯’ হেলিকপ্টার আবির্ভূত হচ্ছে এয়ারবাস হেলিকপ্টারসের এইচ১৪৫ লাইট-টুইন চপারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। শিগগিরই এর একটি প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১২ সালের এয়ারবাসের দুটি কোডযুক্ত প্রকল্পের মধ্যে একটি ছিল এক্স৯। ওই সময়ে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কমায় এটি পরিত্যক্ত হয়েছিল। তারপর থেকে এক্স৯-এর শাখা-প্রকল্পের বাজার সম্পর্কে খুব কমই বলা হয়েছে। এমনকি এটি এখনো টিকে আছে কিনা সেটি নিয়েও বেশ সন্দেহ ছিল। ২০২০ সালে এয়ারবাস হেলিকপ্টারের জার্মান শাখার এক নথিতে সংশ্লিষ্ট বোর্ডকে এক্স৯ সম্পর্কে অবহিত করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে আরো পদক্ষেপ নেয়ার ব্যাপারে সেখানে বলা হয়নি। একই ইউনিট পরবর্তী সময়ে জানায়, এক্স৯ জার্মানির ডোনাওয়ের্থে সিভিল হেলিকপ্টারের ভবিষ্যতের সম্ভাব্যতা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করবে। ব্যাভারিয়ান শহরটি দ্বি-ইঞ্জিনযুক্ত এইচ১৩৫ ও এইচ১৪৫ মডেলের বাসস্থান। বিক্রয় এখনো বাড়ার কারণে এয়ারবাস এখন পর্যন্ত এইচ১৪৫-এর আপগ্রেড কল্পে আগ্রহী হচ্ছে। তবে এক্স৯ কোডনেমের অধীনে এইচ১৪৫-এর একটি সম্ভাব্য উত্তরসূরি অনুসন্ধান করছে এয়ারবাস। রয়টার্স