কৃষিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসায় সুযোগ, সম্ভাবনা ও সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জুসি ফেস্ট ২০২৪। গতকাল এ আয়োজন উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী।
নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে জুসি ফেস্ট অনুষ্ঠিত
কৃষিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসায় সুযোগ, সম্ভাবনা ও সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জুসি ফেস্ট ২০২৪।










