ন্যাশনাল এগ্রিকেয়ারের (এনএসি) ২২ বছর পূর্তিতে পরিবেশকদের আরো উদ্যমী করতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের পরিচালক ইয়ালিদ বিন রহমান, সিএমও পারভেজ হাসান, অ্যাডমিন ব্র্যান্ড ফারহানা হক অনন্যা, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ তারিফুল হক হিমেল ও মুসকান কমিউনিকেশনের প্রোপ্রাইটর কামরুজ্জামান পুতুল।