খাগড়াছড়িতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ট্রাস্ট ব্যাংকের যৌথ আয়োজনে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএফআইইউর পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম প্রধান অতিথি এবং অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন এবং মো. আনোয়ার পারভেজ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয় ও চট্টগ্রাম জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।