জনতা ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. একরামুল হক আকনের সভাপতিত্বে সম্মেলনে ডিএমডি মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নুরুল ইসলাম মজুমদার এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।