গৌতম আদানির মালিকানাধীন আম্বুজা সিমেন্টস লিমিটেড সবুজ জ্বালানি প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এক হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পে ৬ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠানটি। আম্বুজার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ১৯ শতাংশের বেশি কাজে সবুজ জ্বালানি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ৬০ শতাংশ সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর হোলসিমের কাছ থেকে আম্বুজা সিমেন্ট অধিগ্রহণ করে আদানি গ্রুপ। গালফ নিউজ
সবুজ জ্বালানিতে ৬০০০ কোটি রুপি বিনিয়োগ করবে আম্বুজা সিমেন্ট
গৌতম আদানির মালিকানাধীন আম্বুজা সিমেন্টস লিমিটেড সবুজ জ্বালানি প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছে।










