পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যা‌র লিমিটেডের মোট ১৯ লাখ ৯৪ হাজার ৯৯৩টি শেয়ার গত সপ্তাহে লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ৬১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা, যা পুঁজিবাজারের মোট লেনদেনের ২ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২২ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ লভ্যাংশ স্টক ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট  সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২২৯ টাকা ৯৬ পয়সা। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ন‌ভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হ‌য়ে‌ছে ১৮ অ‌ক্টোবর।