যমুনা ব্যাংক পিএলসি এবং স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লিমিটেডের (মানা বে) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশানে যমুনা ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি একেএম আতিকুর রহমান এবং মানা বের সহকারী ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও মানা বের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।