পুঁজিবাজারে বিনিয়োগের জন্য নতুন চারটি পণ্য নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। নতুন পণ্যগুলো হলো প্রাইম ইনভেস্ট শরিয়াহ, প্রাইম ইনভেস্ট প্রবাসী, প্রাইম ইনভেস্ট উইমেন ও প্রাইম ইনভেস্ট ইয়ুথ। পণ্যগুলোর মাধ্যমে গ্রাহক শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। পিবিআইএল নিজেই গ্রাহকদের পক্ষ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করবে। সম্প্রতি পিবিআইএল আয়োজিত রাজধানীর একটি হোটেলে পণ্যগুলোর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন পিবিআইএলের চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমেদ, প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী ও পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব। 

পিবিআইএলের নতুন পণ্য চালুর বিষ‌য়ে পি‌বিআইএল জানায়, পুঁজিবাজারে বিনিয়োগে করমুক্ত পুঁজির সুবিধা থাকা সত্ত্বেও অন্যান্য খাতের তুলনায় এ খাতে গ্রাহকের সংখ্যা কম। তাদের নতুন পণ্যগুলো পুঁজিবাজারের এই শূন্যতা অনেকাং‌শেই পূরণ করবে। সব ধর‌নের বিনিয়োগকারীর কথা মাথায় রেখেই নতুন পণ্যগুলো সাজা‌নো হ‌য়ে‌ছে। এখানে বিভিন্ন বয়স ও আয়ের মানুষেরা বিনিয়োগ করতে পারবেন। প্রবাসীরাও পৃথিবীর যেকোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।—বিজ্ঞপ্তি